জৈন্তাপুর উপজেলায় বিজিবির গাড়ির সাথে সংঘর্ষে ঔষধ কোম্পানির এক প্রতিনিধির মৃত্যু হয়েছে।
ঘটনাটি শুক্রবার সকাল ১০টায় সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট এলাকায় ঘটে। নিহত সাদ্দাম হোসেন বিকন ফার্মাসিটিক্যাল কোম্পানির জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
জানা যায়, নিহত সাদ্দাম হোসেন উপজেলা সদরের এটিএম বুথে কোম্পানির টাকা জমা মোটরসাইকেল দিয়ে কর্ম এলাকা দরবস্তের উদ্দেশ্য রওয়ানা করেন।
সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট মসজিদের কাছে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা ৪৮ বিজিবির গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন (৩৫) এর মৃত্যু হয়।
নিহত সাদ্দাম হোসেন বিকন ফার্মাসিটিক্যাল কোম্পানির জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।