আজ ,

কানাডায় বিপদ সঙ্কেত: আক্রান্ত ৩ লাখ ২০ হাজার মানুষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২০, ১০:০০ অপরাহ্ণ
কানাডায় বিপদ সঙ্কেত: আক্রান্ত ৩ লাখ ২০ হাজার মানুষ

ইংল্যান্ড থেকে চৌধুরী হাফিজ আহমেদ:: প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপদ সঙ্কেতে রয়েছে ইউরোপের দেশ কানাডা।

এখানে মহামারী করোনায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ২০ হাজার লোক।

আক্রান্তের চিকিৎসাসেবা দিতে দেশটির স্বাস্থ্যবিভাগ যথেষ্ট সচেষ্ট রয়েছে।

জনগনকে শান্ত থাকার জন্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিয়মিত ব্রিফিং দিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার জন।

ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫৭ হাজার জন আর মৃত্যুবরণ করেছেন প্রায় ১২ হাজার লোক।

দেশটির প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. থেরেসা টাম বলেছেন-এখন বিপদ সংকেত রয়েছে। উত্তরণের জন্য সরকার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে বারবার জনগনের সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করা হচ্ছে। বিরুধি দলের পক্ষ থেকে নানা অভিযোগ উত্থাপন করে বলা হচ্ছে সরকারের উদাসীনতার কথা, কিন্তু জনগনের পক্ষ থেকে জোরালো কোন আন্দোলন হচ্ছেনা।

সিলেটের বার্তার পক্ষ থেকে জানার জন্য বাংলাদেশি কমিউনিটির কিছু লোকের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, অবস্তা ভিতরে ভিতরে অনেক ভয়াবহ অনেকেই হাসপাতালে যাচ্ছেনা ঘরেই চিকিৎসা নিচ্ছেন এই মহামারীতে অনেকেই আক্রান্ত হচ্ছেন তবে তাহারা সরকারের প্রচার প্রচারনার জন্য সন্তুষ্ট , কিন্তু তাহারা দেশের আত্মীয় স্বজনের জন্য উদ্বিগ্ন ।