আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপশহর থেকে ইয়াবা সম্রাট জালাল আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ১১:৫৬ অপরাহ্ণ
উপশহর থেকে ইয়াবা সম্রাট জালাল আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে ইয়াবা সম্রাট জালালকে আটক করেছে র‍্যাব-৯।

আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯’র মিডিয়া অফিসার সত্যজিৎ কুমার ঘোষ।

আটককৃত মো. জালাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-৯’র একটি অভিযানিক টিম বুধবার  উপশহর এ ব্লক, ৮নং রোডের একটি বাসায় অভিযান চালায়।

এসময় ৯২০ পিস ইয়াবাসহ পেশাদার ইয়াবা ব্যবসায়ী মো. জালাল উদ্দিনকে আটক করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০