আজ ,

সিলেটে মাজারের ডেকচিতে ‘খোকন মামু’র রহস্যময় চিরকুট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
সিলেটে মাজারের ডেকচিতে ‘খোকন মামু’র রহস্যময় চিরকুট

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্স থেকে ‘খোকন মামু’ নামের এক ব্যক্তির জন্য লেখা একটি বিশেষ বেনামি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনার সৃষ্টি হলেও ওই ব্যক্তির আসল পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সগুলো খোলার পর চিরকুটটি পাওয়া যায়।

উদ্ধার করা ওই চিরকুটে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা।’ এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে সেখানে আরও লেখা হয়, ‘তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু।’ এরপর একটি হার্ট বা হৃদয় চিহ্নের আকৃতি এঁকে তার পাশে ‘ইউ’ এবং ‘মামুজি’ লেখা হয়েছে।

মাজারের ডেকচি খোলার পর এমন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ ও রহস্যজনক চিরকুট পাওয়ার বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই ‘খোকন মামু’ নামের ব্যক্তিটি কে বা কী তার প্রকৃত পরিচয়, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।