আজ ,

সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

সিলেট শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন পরীক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন চেয়ে ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ৫০ হাজার ৭১৩ টি আবেদন করেন।

খাতা পুনঃমূল্যায়নে ২ হাজার ৫৮৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। তন্মধ্যে মোট ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। মোট জিপিএ পরিবর্তন হয়েছে এক হাজার ২৮৬ জনের। জিপিএ-৫ পরিবর্তন হয়নি ১৪৩ জনের। ফেল থেকে ফেল ১৫৭ জন, মোট জিপিএ গ্রেড পরিবর্তন ৯৮৬ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।

এবার এসএসসি পরীক্ষায় ৮৯ হাজার ৬৮৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। পাসের হারের দিক থেকে এগিয়ে মেয়েরা। গড়ে ৪১ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।