সিলেট-দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হবে শনিবার।
নিউইয়র্কের ওভারপ্যাক কাউন্টি পার্কে এ বছরের বনভোজনের আয়োজন করা হয়েছে।
বনভোজনকে ঘিরে শেষ মুহূর্তে চলছে সকল আয়োজন ও প্রস্তুতি।
সিলেট-দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সভাপতি আল-আমিন পান্না ও সাধারণ সম্পাদক শামীম আহমদ জানিয়েছেন, এ বছর বনভোজন আয়োজনে র্যাফেল ড্র, খেলাধূলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বেশ কিছু বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বছর প্রায় কয়েক শতাধিক সিলেট-দক্ষিণ সুরমাবাসীসহ কমিউনিটির লোকজন উপস্থিত থাকবেন।
বনভোজন সফলভাবে আয়োজনে ‘বনভোজন উদযাপন কমিটি’ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কমিউনিটির সর্বস্তরের মানুষকে এ বনভোজনে অংশ নিতে বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট-দক্ষিণ সুরমা এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।