কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহাম শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পম্ন হয়েছে।
শায়খ মাওলানা ইখলাছুর রাহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হবিবুল্লা ও সহ সম্পাদক এম জাকারিয়ার যৌথ পরিচালনায় পৃথক দু’টি অধিবেশনে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম অধিবেশনে বার্মিংহাম শাখার বিগত সংগঠনিক সেশনের সাংগঠনিক কার্য ক্রম ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ পর্যোচনা ও পরামর্শের মাধ্যমে সমাপ্তি হয়।
দ্বিতীয় অধিবেশনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুল হান্নান প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ও ইউকে জমিয়তের মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দিনকে সহকারি করে নির্বাচন পরিচালনা করা হয়।
নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বার্মিংহাম জমিয়তের সদস্যদের পরামর্শের আলোকে শায়েখ মাওলানা ইখলাছুর রাহমানকে সভাপতি ও মাওলানা হবিবুল্লাহকে সাধারণ সম্পাদক পুননির্বাচিত করে ৩৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কাউন্সিল পরবর্তি নতুন কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানে অতিথি মুফতী আব্দুল হান্নান বলেন, জমিয়ত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী হক্ব ও হক্বানিয়তের পতাকাবাহী সংগঠন যা আমাদের আকাবির আসলাফরা আমানত হিসেবে আমাদের কাছে রেখে গেছেন। আমরা আমাদের কাজের মাধ্যমে এই আমানতের যথাযথ মূল্যায়ন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মুফতি সাইফুল ইসলাম বলেন, জমিয়তের দাওয়াতকে প্রতিটি মানুষের কাছে পৌছাতে ইবাদত মনে করে জমিয়তের কাজকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করতে হবে।
প্রধান আলোচকের আলোচনায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ বলেন, আমাদের আকাবির আসলাফেরা আমাদের আদর্শ,আমাদের আকাবির আসলাফের জীবন ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়,তাদের জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল সারা বিশ্বে ইসলাম ও ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করা,সুতরাং আমরাও আমাদের জীবনের প্রধান লক্ষ্য হিসাবে আমাদের আকাবির আসলাফের আদর্শ গ্রহণের মাধ্যম জমিয়তের কাজকে আরও বেগবান করে ইসলামের দাওয়াত ও সুমহান আদর্শ কে সমাজের প্রতিটি স্তরে পৌছাতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, লন্ডন মহানগরী জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাও নুরে আলম হামিদি, স্যান্ডওয়েল জমিয়তের সভাপতি হাফিজ আতউর রাহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউরোপ জমিয়তের সহ প্রচার ওসম্পাদক ক্বারি মুদ্দাছির আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি ফয়জুর রহমান, লন্ডন মহানগর জমিয়তের সহ যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওলিদ রহমান, স্যান্ডওয়েল জমিয়তের সেক্রেটারি আলহাজ্ব জামিল বদরুল, স্যান্ডওয়েল জমিয়তের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ