যুক্তরাজ্যে লন্ডন শহরের নিউহাম বারার স্ট্রাটফোর্ডের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের ৮টি গাড়ী ঘটনাস্থলে পৌঁছে। ৬০ জন দমকল বাহিনীর সদস্যদের প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় শপিং সেন্টারের ভেতরে থাকা মানুষজনের মধ্যে আতংক দেখা দেয়। ভয়ে লোকজন এদিকওদিক ছোটাছুটি শুরু করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।