আজ ,

সিলেটে আরও ২৫৮৭ জন নিলেন করোনার টিকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:৩৮ অপরাহ্ণ
সিলেটে আরও ২৫৮৭ জন নিলেন করোনার টিকা

সিলেটে করোনা ভাইরাসের টিকা পেয়েছেন আরো ২৫শ’ ৮৭জন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সিলেট নগরীর ওসমানী হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও সিটি কর্পোরেশনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে তাদেরকে টিকা দেওয়া হয়।

জানা গেছে, আজ পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬৪ জন। তন্মধ্যে ২৪৪ জন পুরুষ ও ১২০ জন নারী। ওই হাসপাতালে সিনোফার্ম এর প্রথম ডোজ নিয়েছেন ২৪০ জন। তন্মধ্যে ১৪৩ জন পুরুষ ও ৯৭ জন নারী।

ওই দিন ওসমানী হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩৫১ জনকে। এর মধ্যে পুরুষ রয়েছেন ৮১০ ও নারী ৫৪১ জন। ওসমানী হাসপাতালে সিনোফার্ম এর প্রথম ডোজ নিয়েছেন ৫৭১ জন নারীপুরুষ। এছাড়া সিনোফার্ম এর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ জন।

অন্যদিকে সিটি কর্পোরেশনের অস্থায়ী কেন্দ্রে আস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ জন নারীপুরুষ।