আজ ,

করোনা কেড়ে নিল আরও ২৪১ প্রাণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ০৫:৪৮ অপরাহ্ণ
করোনা কেড়ে নিল আরও ২৪১ প্রাণ

করোনার থাবা দেশজুড়ে। চারিদিকে স্বজন হারানোর আর্তনাদ। লাশবাহী অ্যাম্বুলেন্সের সায়রনে আতঙ্ক।

এরইমাঝে বুধবার আরও ২৪১ জন মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জন।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।