প্রবাস বার্তা:: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন শাফি আহমদ খাঁন নামের সিলেটি এক যুবক।
মারা যাওয়া শাফি আহমদ খাঁন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের খান টিলার মৃত ইসরাইল খানের
ছেলে।
করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মৃত্যুুর বিষয়টি পরিবারকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাফি আহমদ খানের মামা খালাতো ভাই মাহমুদুল হাসান নোমান।