দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী সিলেটিদের সংগঠন ‘সিলেট কমিউনিটি ‘ইন সাউথ কোরিয়া’র বার্ষিক সম্মেলন ও পিঠা উৎসব ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওইদিন গিল্প সিটি ফরেন রেসিডেন্ট সাপোর্ট সেন্টারে সংগঠনটির ১১তম বার্ষিক সম্মেলন ও ও পিঠা উৎসব’র আয়োজন করা হয়েছে।
উক্ত সম্মেলন ও উৎসবে সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন (এমাদ) ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সজীব।