আজ ,

সিলেট জমিয়তের সভাপতির সঙ্গে ইউরোপ জমিয়তের মতবিনিময়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ
সিলেট জমিয়তের সভাপতির সঙ্গে ইউরোপ জমিয়তের মতবিনিময়

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ আলী দয়ামীরির সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দ।

বুধবার (১ জুন) লন্ডনের লি-মেডিসিন হোটেলের কনফারেন্স হলে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মাওলানা দয়ামীরি ইউরোপ জমিয়তের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে উলামায়ে কেরামদের নেতৃত্বে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে জমিয়তের ছায়াতলে এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ করে বৃটেনের সর্বস্তরে ইসলামের সুমহান আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে জমিয়ত কর্মিদের অগ্রনি ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদের পরিচালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় প্রথমে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মুফতি আজিম উদ্দীন কাসেমী।

বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোশাররফ আলী, হাফিজ মাওলানা মোবারক আলী, মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী, মাওলানা নাজিরুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম মাদানি, মাওলানা শায়েখ সাঈদ আলী, মাওলানা জসীম উদ্দীন, হাফিজ মুশতাক আহমদ, মুফতি বুরহান উদ্দীন, মাওলানা মুখতার হোসাইন, মাওলানা সাইফুর রহমান, মাওলানা শামসুল ইসলাম ছাতকি, হাফিজ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আবু সুফিয়ান।

এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ , হাজী মাষ্টার আব্দুর রউফ, হাজী আব্বাস মিয়া, হাজী আবুল কালাম, মিছবাহ উদ্দীন,  শেখ সাদি, সাদিকুর রাহমান, প্রমুখ