আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাবেশে যাওয়ার পথে বিএনপির ২৯ নেতাকর্মী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৩, ০১:৩৯ অপরাহ্ণ
সমাবেশে যাওয়ার পথে বিএনপির ২৯ নেতাকর্মী আটক

ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ২৯ জনের মধ্যে রয়েছেন ফতুল্লা থানা তাতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কায়েস জানান, তাদের নাম পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল এসব বিষয়ে জানা হচ্ছে। আটক বা গ্রেপ্তার কিনা এখনই বলা যাবে না।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আপাতত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১