আজ ,

শায়েস্তাগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

শায়েস্তাগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) র‌্যাব-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার র‌্যাব ৯’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব ৯’র সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব ৯ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে, চোরাচালানের উদ্দেশ্যে অসাধু কিছু ব্যক্তির মাধ্যমে এসব মাদক আনা হয়েছিলো। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তাছাড়া, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।