আজ ,

লন্ডন মহানগর জমিয়তের সিরাত সেমিনারে হেফাজতের দূতাবাস ঘেরাও কর্মসূচী সফলের আহবান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২০, ১২:২১ অপরাহ্ণ
লন্ডন মহানগর জমিয়তের সিরাত সেমিনারে হেফাজতের দূতাবাস ঘেরাও কর্মসূচী সফলের আহবান

লন্ডন থেকে সৈয়দ নাঈম:: জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরী শাখার উদ্যোগে রবিবার (০১ নভেম্বর) সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশনাথীর সভাপতিত্বে ও লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মাওলানা শামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদের যৌথ পরিচালনায়

অনুষ্ঠিত সেমিনারে বক্তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজ সোমবার ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচী সফলের জন্য দেশের আপামর তৌহিদী জনতার প্রতি আহবান জানান।

ভার্চুয়াল সীরাত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা শায়খ আসগর হোসাইন হাফিজাহুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, ইউকের শির্ষ আলেম লন্ডন এশাআতুল ইসলামের শায়খুল হাদীস মুফতী আবদুর রহমান মনোহরপুরী, ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল বাসিত, লন্ডন মহানগরের সহ- সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, লন্ডন মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হুসাইন আহমদ।সীরাত সেমিনারে কুরআন তেলাওয়াত করেন লন্ডন মহানগর জমিয়তের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ।

সীরাত সেমিনারে উপস্তিত ছিলেন লন্ডন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ সেক্রেটারী হাফিজ জিয়া উদ্দীন, ইউকে জমিয়তের অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, আলহাজ সৈয়দ রাজা মিয়া, আলহাজ আবদুর রহমান কোরেশী এবং আউলাদ হোসাইন প্রমুখ ।

আলোচকরা বলেন পবিত্র রবিউল আওয়াল মাসে প্রয়োজন নবী (সাঃ) এর সিরাত বেশী করে অধ্যায়ন করা। যদি নবীর আদর্শকে জীবনের চলার পথে যোগ করতে পারেন, তখন সমাজ পরিচালনায় আপনি হবেন ইসলামের মূর্ত প্রতীক । চিন্তা-ভাবনা, কথাবার্তা, আচার-আচরন এবং যাবতীয় কাজকর্মে একজন মুসলমান হিসেবে মুহাম্মাদুর রাসুলুল্লাহর (সাঃ) কে অনুসরন করা আবশ্যক।