আজ ,

মাধবপুরে সাংবাদিক রনি’র মায়ের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

প্রকাশিত জুলাই ৭, ২০২২, ১১:৫৭ অপরাহ্ণ
মাধবপুরে সাংবাদিক রনি’র মায়ের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র আলাউদ্দিন আল রনি’র মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বুধবার রাত সোয়া ১০টায় একটি প্রাইভেট হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১০টায় মফিজউদ্দিন মাষ্টার মার্কেট মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাযে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক. সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন।

উনার মৃত্যুতে সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি.কে.গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আলহাজ আতিকুর রহমান, আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুশেদ আলম।

সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রাইম ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, পূবালী ব্যাংক’র ব্যবস্থাপক পৌর বিএনপির সহসভাপতি মাসুক রহমান, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া,
মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারন সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, মোঃ মহিউদ্দিন আহম্মদ, সাবেক আহবায়ক আইয়ুব খাঁন, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক লিটন পাঠান, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, কাউন্সিলর বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, আবজাল পাঠান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।