আজ ,

মাদ্রাসা ছাত্রদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে: ইউরোপ জমিয়তের সভায় জুনায়েদ আল হাবিব

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০২:২৬ অপরাহ্ণ
মাদ্রাসা ছাত্রদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে: ইউরোপ জমিয়তের সভায় জুনায়েদ আল হাবিব

ইউরোপ জমিয়তের উদ্যোগে জুলাই- আগস্ট শহীদদের জন্য দোয়া ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই)  জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ-এর উদ্যোগে “বাংলাদেশে বিগত জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের জন্য দোয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা শীর্ষক” সেমিনার লন্ডনের দারুস সুন্নাহ মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন “২০২৪ সালের ঐতিহাসিক বিপ্লব ছিলো জালিমের বিরুদ্ধে মজলুমের ঐতিহাসিক বিজয়,এ বিজয় বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তির লক্ষ্যে অকুতোভয় বীর ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশের মানুষকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র- জনতার সাথে আলেম-উলামাদের জেল-জুলুম এবং মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে।

এজন্য জুলাই -আগষ্ট বিপ্লবের সকল শহিদের সাথে শহীদ মাদ্রাসা ছাত্রদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন “দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধশালী করতে হলে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দেশপ্রেমিক জনগণ ও উলামায়ে কেরামের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”

বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা শামসুল হক বলেন “বাংলাদেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে খেজুর গাছ প্রতীকে জমিয়তের প্রার্থীদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। কারণ তারাই জাতিকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম।প্রকৃত ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েম তথা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল দেশের শান্তি,সমৃদ্ধি,উন্নতি ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

উক্ত অনুষ্ঠানে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউরোপ জমিয়তে যোগদান করেন বৃটেনের বরেণ্য আলেমে দ্বীন বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন ইকরা একাডেমির খতিব মাওলানা মঈনুল হক চৌধুরী, খ‍্যাতনামা আলেমে দ্বীন, দারুল খিদমাহ সেন্টার লন্ডনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা নাজির উদ্দিন এবং প্রতিথযশা আলেমে দ্বীন মাওলানা সৈয়দ মনসুর আহমদ।

ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওসুফ আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামনুন মহিউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তে সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোশাররাফ আলী, দারুসসালাম মাদ্রাসা সিলেটের সিনিয়র মুহাদ্দিস, জমিয়ত নেতা মাওলানা ইয়াহয়া আহমদ, যোগদানকারী মাওলানা মঈনুল হক চৌধুরী ও হাফিজ মাওলানা নাজির উদ্দিন, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন,ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত, ইউরোপ জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, লন্ডন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুফতি ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান,যুব বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ইষ্টহাম শাখার সভাপতি মাওলানা আনোয়ার রব্বানী, সহ প্রচার সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ মুহিব,হাফিজ আশরাফ আলী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা এনাম উদ্দিন আজহারী,ইউরোপ জমিয়তের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ জহির উদ্দিন, সহ-সভাপতি হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, নিউহাম শাখার সভাপতি হাফিজ মোশতাক আহমদ,
টাওয়ার হ্যামলেটে শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ নোমান,লন্ডন ইসলামিক স্কুলের সাবেক টিচার হাফিজ হাবিবুর রহমান,
লন্ডন মহানগর জমিয়তের অর্থ সম্পাদক আলহাজ্ব শায়েস্তা মিয়া, নিউহাম শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, লন্ডন মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদ রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সহ রিলিফ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্বাস মিয়া, মাওলানা আখলাক চৌধুরী, মাওলানা লুতফুর রহমান, আলহাজ্ব মুছতাফিজুর রহমান, আলহাজ্ব আবুল কালাম, জয়নাল আবেদীন, হাফিজ মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আব্দুল আহাদ, আলহাজ্ব হাবিবুর রহমান, আবদুল্লাহ রব্বানী সহ বিপুল সংখ্যক জমিয়ত নেতাকর্মী এবং মুসল্লিরা।

সেমিনার শেষে বাংলাদেশের জুলাই-আগস্ট এর শহীদদের মাগফিরাত এবং আহতদের সু- চিকিৎসা ও তাদের সুস্থতা কামনা ,বাংলাদেশসহ মুসলিম উম্মাহ বিশেষ করে মজলুম ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবিব।