আজ বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাব্লিউবিএস-মিশন ওয়ান মিলিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই -দানবীর ড. রাগীব আলী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২০, ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ণ
<span style='color:#077D05;font-size:16px;'>ডাব্লিউবিএস-মিশন ওয়ান মিলিয়নের মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু</span> <br/> ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই -দানবীর ড. রাগীব আলী

উপমহাদেশের প্রখ্যাত শিল্পপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক ও সামাজিক সংগঠনের উচিত বৃক্ষরোপণে অংশ নেওয়া ও গাছের পরিচর্যা নিশ্চিত করা।

কারণ গাছ শুধু পরিবেশেরই উপকার করে না, বরং পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি আনে। মঙ্গলবার (১৯) সিলেটের লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউবিএস ও মিশন ওয়ান মিলিয়নের যৌথ উদ্যোগে সিলেট জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাব্লিউবিএস -এর সিলেট বিভাগীয় প্রোগ্রাম সমন্বয়ক জুনেদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের সচিব মো. লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান কাজী মো. জাহিদ হাসান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমদ, সেকশন অফিসার জসীম আল ফাহিম, পিআরও আলমগীর হোসাইন, ভাইস চ্যান্সেলরের পিএ জালাল আহমদ, মিশন ওয়ান মিলিয়নের ভলান্টিয়ার মাওলানা আব্দুল্লাহ মনসুর, শিল্পী নাওয়াজ মারজান, সালমান আহমদ সুহেল, রুকন আহমদ খান ও সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলন হিসেবে সকল শ্রেণিপেশার মানুষকে বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে।

ডাব্লিউবিএস -এর সিলেট বিভাগীয় প্রোগ্রাম সমন্বয়ক জুনেদ আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ডাব্লিউবিএস দেশব্যাপী গাছের চারা রোপণ করছে। এরই অংশ হিসেবে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান বলেন, বৃক্ষরোপণ একটি সাদাকায়ে জারিয়া। আমাদের মহানবী (সা.) নিজহাতে বৃক্ষরোপণ করেছেন, সাহাবায়ে কেরামকে বৃক্ষরোপণের উৎসাহিত করেছেন এবং বৃক্ষরোপণকে সাদাকায়ে জারিয়া হিসেবে ঘোষণা করেছেন।

তিনি বলেন, ২০২০ সাল থেকে মিশন ওয়ান মিলিয়ন সাদাকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ করে আসছে। পাশাপাশি বৃক্ষরোপণের আমলের প্রতি মিলিয়ন মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১