আজ ,

প্রবাসী কর্মীদের করোনা টেস্ট ফি দেবে মন্ত্রণালয়: আবুধাবিতে মন্ত্রী ইমরান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ০৮:৪০ অপরাহ্ণ
প্রবাসী কর্মীদের করোনা টেস্ট ফি দেবে মন্ত্রণালয়: আবুধাবিতে মন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি

প্রবাসী কর্মীদের করোনা টেস্ট ফি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।

তিনি বলেন- বিমানবন্দরে প্রবাসী কর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি’র ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে ।

আজ (শনিবার) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশী প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এ কথা জানান।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করে।দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে।এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।