আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ ঘোষণা বিএনপির ৭ এমপির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২, ০২:০০ অপরাহ্ণ
পদত্যাগ ঘোষণা বিএনপির ৭ এমপির

সংসদে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগে ঘোষণা দিয়েছেন। দেশে ‘চরম স্বৈরশাসন’ চলছে অভিযোগ করে তারা শনিবার দলের গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংসদের বিএনপির সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ এর মোশরফ হোসেন, বগুড়া-৬ এর গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের আবদুস সাত্তার ভুঞা, সংরক্ষিত আসনের রুমিন ফরহানা।

সমাবেশে ঠাকুরগাওয়ের জাহিদুর রহমান বলেন, ‘জনগণকে সামনে রেখে পদত্যাগ ঘোষণা করলাম। ভেবেছিলাম সংসদে জনগণের কথা বলব। কিন্তু, চেষ্টা করেও কাজ হয়নি। জালেম সরকাকে পতনের দাবি জনগণের।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০