আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাই রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
দিরাই রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দিরাই রিপোর্টার্স ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা ও ফানুশ উড়িয়ে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এতে দিরাই রিপোর্টার্স ইউনিটি’র সহসভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, সিনিয়র সদস্য শিশির কুমার অধিকারী, যুগ্ম সম্পাদক আক্তার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১