সুনামগঞ্জের তাহিরপুরে একদিনে সর্বোচ্চ সংখ্যক ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছে।
এ নিয়ে উপজেলাটিতে মোট ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে মোট ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের এ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তন্মধ্যে দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
অন্য ৯ জনের নমুনা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী জানান, শনিবার দুপুরে এ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ আসে।
এর মধ্যে মৃত্যু বরণ করেছেন, ৩জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন, ৮ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন, ৭৭ জন, এ পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন ৭৭জন।
সর্বশেষ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২২জুলাই রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের ইয়াকুব আলী (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।