সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নতুন করে আরও ১৬ জনের করোনা ধরা পড়েছে।
এ নিয়ে এই উপজেলাটিতে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৬ জনে।
স্বাস্থ্যবিধি না মানায় করোনা রোগী বাড়ার মুল কারন মনে করছেন সচেতন মহল।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর একদিনে আরও ১৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
নতুন শনাক্তদের মধ্যে পৌরসভায় ৭ জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন, কলকলিয়া ইউনিয়নে ১ জন, পাটলী ইউনিয়নে ১ জন, আশারকান্দি ইউনিয়নে ১ জন, পাইলগাঁও ইউনিয়নে ১ জন, ছাতকের ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা ১ জন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ আছেন ৩৫৫ জন, মৃত্যু বরণ করছেন ৬ জন । ৬১ জন আছেন হোম আইসোলেশনে এবং ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।##