আজ ,

জগন্নাথপুরে করোনার টিকা নিলেন ২২২৭ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ
জগন্নাথপুরে করোনার টিকা নিলেন ২২২৭ জন

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন ২ হাজার ২শ’ ২৭ জন।

গত ১২ জুলাই থেকে (সরকারি ছুটির দিন ব্যতিত) জগন্নাথাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ধাপে সিনোফার্ম ভ্যাকসিনের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দ্বিতীয় ধাপের সিনোফার্ম ভ্যাকসিনের টিকা প্রদান কার্যক্রম চলছে। দ্বিতীয় ধাপে সিনোফার্ম ভ্যাকসিন টিকা ১২ জুলাই থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৭জুলাই) পর্যন্ত ১৬ দিনে ২ হাজার ২২৭ জন নারী-পুরুষ টিকা গ্রহন করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, টিকা গ্রহনে মানুষের আগ্রহ বেড়েছে। প্রতিদিনই মানুষ টিকা নিচ্ছেন। উপজেলায় এ পর্যন্ত ৩৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ আছেন ৩১৮ জন, মৃত্যু বরণ করেছেন ৬ জন। ৬৬ জন আছেন হোম আইসোলেশনে এবং ৪ জনকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।##