আজ ,

ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সংকলিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

আসকের তথ্য অনুযায়ী, মৃত ৬১ জনের মধ্যে দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন ২৪ জন। আর বিচারাধীন মামলায় বন্দি ছিলেন ৩৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি ও ১৭ জন ছিলেন বিচারাধীন মামলার আসামি।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে মোট ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ও ৭ জন বিচারাধীন মামলার আসামি।

এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে, ময়মনসিংহ, বরিশাল এবং রংপুর বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে।

সবচেয়ে কম মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, যেখানে মাত্র একজন বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে।

আসক জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংকলন করা হয়েছে।