মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরো বিশ্বে মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর সবশেষ (বুধবার, ৩ নভেম্বর) তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।
করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ ২৭ হাজার ৯৭৯ জনের। শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৬৮২ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৭৮ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৭৫৩ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৭৩৯ জনের।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৭৭ জন। এছাড়া মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন।
মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন। মারা গেছেন ৬ লাখ ৮ হাজার ১১৮ জন।
এদিকে, মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৭৩ জন। ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন।