আজ মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট আসছেন না বাণিজ্য মন্ত্রী, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
সিলেট আসছেন না বাণিজ্য মন্ত্রী, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ফটো

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের মঙ্গলবারের (২৩ জুন) সিলেট সফর স্থগিত করা হয়েছে। আর তাই এ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচিও স্থগিত। পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী এ সফর অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জুন) রাতে মন্ত্রীর মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রবিবার রাতে মন্ত্রীর সফর ও কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছিলেন তার একান্ত সচিব।

সফর স্থগিতের কারণ সম্পর্কে মন্ত্রীর মিডিয়া সেল জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কথা।

উল্লেখ্য, মন্ত্রী মঙ্গলবার বিকাল তিনটায় সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক করার কথা ছিল। এছাড়াও তার কর্মসূচির মধ্যে ছিল ২০ লাখ বৃক্ষরোপন উদ্বোধন ও সিলেট সদর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। তাছাড়াও সিলেটের সওজ কর্মকর্তাদের সঙ্গেও তার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০