আজ রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গে  প্রাণ গেল আরও ৫ শিশুর

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে বিভাগজুড়ে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।

শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে দুজন চিকিৎসাধীন ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

এদিকে হামের উপসর্গ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮৩ জন রোগী। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত হয়নি, তবে একই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম পাওয়া গেছে। অন্যদের ক্ষেত্রে উপসর্গ থাকলেও তারা সন্দেহভাজন হিসেবে বিবেচিত হচ্ছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১