আজ ,

রমজান উপলক্ষে সিলেটে দুস্থদের মাঝে সানাবিল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১, ০৬:০২ অপরাহ্ণ
রমজান উপলক্ষে সিলেটে দুস্থদের মাঝে সানাবিল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটে গরীব-অসহায় ও দুস্থদের মুখে হাসি ফুটালো আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের বাঙালিদের সামাজিক সংগঠন সানাবিল ফাউন্ডেশন।

আজ রবিবার (১১এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকা, গোয়াইনঘাট থানার উজান ফতেহপুর গ্রামে দারুল আযকার মাদরাসা মাঠে এলাকার শতাধিক অসহায়ে পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
হিলভিউ ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মুশতাক আহমদ চৌধুরীর ব্যবস্থাপনায় এসব বিতরণ সম্পন্ন হয়েছে।
এছাড়া আগামীতে বিয়ানীবাজার থানার ৩ নং দূবাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের মাদানী মঞ্জিলে বিতরণ করা হবে।