আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসএসসি পরীক্ষায় বসছেন ৯০ হাজার শিক্ষার্থী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
সিলেটে এসএসসি পরীক্ষায় বসছেন ৯০ হাজার শিক্ষার্থী

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছ। ২০ মে পর্যন্ত চলবে পরীক্ষা।

এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশী।

৩৫ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন পরীক্ষায়। অর্থাৎ এবারো ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানান, ২২৫টি কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ পাঠানো হয়েছে। নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম কাজ করবে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, মানবিক বিভাগে সর্বাধিক ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪২১ জনে।
জেলা ভিত্তিতে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া, মৌলভীবাজারে ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। চার জেলার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। গত এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৬ সালে তা ৮৯ হাজারে নেমে এসেছে। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৮৭২ জন, ২০২৪ সালে ১ লাখ ৯ হাজার ৫৮০ জন এবং ২০২৩ সালে ১ লাখ ৯ হাজার ৩৪৯ জন। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী কমে গেছে।

রুটিন প্রকাশের সময় জানানো হয়, আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে ২০শে মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ই জুন থেকে ১৪ই জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০