আজ ,

কোভিড-১৯-এ জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা ভূমিকা রাখছেন: রশীদ আহমদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ১০:৫০ অপরাহ্ণ
কোভিড-১৯-এ জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা ভূমিকা রাখছেন: রশীদ আহমদ

উত্তর আমেরিকা থেকে প্রকাশিত ইয়র্ক বাংলা ম্যাগাজিন এর সম্পাদক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রশীদ আহমেদ বলেছেন-মহামারী করোনা ভাইরাসে বিধ্বস্ত পুরো বিশ্ব।

কোভিড-১৯’র সময় দেশবিদেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা রেখে চলেছেন।

তিনি সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের পাঠকদের সংগঠন সিলেটের বার্তা পাঠক ফোরামের সংবর্ধনার জবাবে এ কথা বলেন।

আজ বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ইয়র্ক বাংলা ম্যাগাজিন এর সম্পাদক, নিউ ইয়র্ক বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রশীদ আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লকডাউন আর করোনা পরিস্থিতির কারণে কোনো ধরণের অনুষ্ঠান ছাড়াই পাঠক ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি তুলে দেন সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক আতিকুর রহমান নগরী।