আজ ,

ওসমানী মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
ওসমানী মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক-চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শুরুর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা এবং ডেঙ্গু মোকাবিলায় করণীয় বিষয়ে  বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ।

তিনি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি’ বের করা হয়। র‍্যালিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, মিডলেভেল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

‘প্রতিরোধই ডেঙ্গু মোকাবিলার অন্যতম প্রধান উপায়’—এই বার্তা নিয়ে আয়োজিত র‍্যালিটি কলেজ ক্যাম্পাসে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যালি করার নির্দেশনা জারি করা হয়।