আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ২১ এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
সিলেটের ২১ এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

সিলেটের ২১ এলাকায় বিদ্যুৎ থাকবে না আগামী ২৮ আগস্ট, শনিবার। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-১ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সিলেট মহানগরীর ২১টি এলাকায় শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে মধ্যদিন পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট (শনিবার) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর ১১ কেভি ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবীবাজার, দরগাহ মহল্লা, মধুশহীদ, মুন্সিপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসামনী মেডিকেল রোড ও শাপলার গলি, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি, সাগরদিঘিরপাড়, প্রেসক্লাব, সুবিদবাজার (আংশিক), কেওয়াপাড়া, মিরের ময়দান ও বাংলাদেশ বেতারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১