আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রিকাবীবাজারে অটোরিকশার যাত্রীর টাকা ছিনতাই, আটক ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
রিকাবীবাজারে অটোরিকশার যাত্রীর টাকা ছিনতাই, আটক ২

সিলেট নগরীর রিকাবীবাজারে ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ছাতক উপজেলার ঝিগলী গ্রামের আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন, (৩৫) ও বিশ্বনাথ উপজেলার চৌধুরী বাজার এলাকার মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় (নম্বর: সিলেট-থ-১২-১৮৫২) যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের নিকটে টহলরত কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০