আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ণ
সিলেটসহ যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে এ ঝোড়ো হাওয়া বয়ে আসতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সিলেট ছাড়া আরও যেসব জেলার ওপর দিয়ে এ পরিস্থিতি বিরাজ করতে পারে সেগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার।

এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তা জারি রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকস্মিক ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১