আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ৩ দফা দাবিতে নিসচার স্মারকলিপি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
বড়লেখায় ৩ দফা দাবিতে নিসচার স্মারকলিপি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” বড়লেখা উপজেলা শাখা তিন দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী-এর নিকট প্রদান করেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১