আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এনামুল ইসলাম খানের মায়ের মৃত্যুতে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র শোক 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ণ
এনামুল ইসলাম খানের মায়ের মৃত্যুতে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র শোক 

কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক প্রচার সম্পাদক এনামুল ইসলাম খান এর মমতাময়ী মা বেগম লতিফুন নেছা ইন্তেকাল করছেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়  কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংহনাথ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় সংগঠন এর সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১