মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের সহযোগিতায় ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ জুন) উপজেলা পরিষদ হল রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে অুনষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বক্তব্যে তিনি বলেন, চোরাচালানিরা আমাদের দেশের ব্যবসায়ীদের দুশমন। মাদক কারবারি আর চোরাচালানিদের সাথে কোনো আপোস নেই। সীমান্তে মাদক বন্ধের জন্যই এসব মতবিনিময় সভা করা হচ্ছে। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ওদের ব্যাপারে। কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শাহরিয়ার বিন সালেহ, ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল ইসলাম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম. নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম. এ. মতিন, সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ।