আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জ থেকে সহস্রাধিক ইয়াবাসহ আলাল গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২১, ০২:৪৬ অপরাহ্ণ
জকিগঞ্জ থেকে সহস্রাধিক ইয়াবাসহ আলাল গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার আলাল উদ্দিন (৫০)।

সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাদাপনিয়া গ্রাম থেকে সহস্রাধিক ইয়াবাসহ আলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

এসময় র‌্যাব তার কাছ থেকে ১৩৯০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আলাল উদ্দিন কলাদাপনিয়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় আলাল উদ্দিন আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ আলালকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে সোমবার (১ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থেকে ১৩৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় থানায় মাদক আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১