আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর অভিনন্দন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর অভিনন্দন

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, শফিকুর রহমান চৌধুরী একজন দক্ষ সংগঠক ও কর্মীবান্ধব নেতা। তিনি এর আগে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনে শফিকুর রহমান চৌধুরী দক্ষতার সঙ্গে সফল হবেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১