সিলেট ৩ আসনে উপ নির্বাচনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়েছে ।
নির্বাচনে সিলেট মহানগর যুবলীগ কুচাই স্কুলে দায়িত্ব পালন করেছে।
সকালে আশে পাশের কয়েকটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত খুবেই কম ছিল। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর নেতৃত্বে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসে এবং ভোট কেন্দ্রে উৎসবের আমেজ বিরাজ করে।
সিলেট মহানগর যুবলীগের এই কার্যকর সর্বমহলে ব্যাপার প্রশংসিত হয়৷
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, উৎসবের আমেজে ভোট গ্রহণ শেষ হয়েছে । তিনি বলেন নৌকার বিজয় সময়ের ব্যাপার মাত্র।
তবে প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন ঝটলা ছিল না।