আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১, ০৩:৫০ অপরাহ্ণ
সিলেটে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিলেটে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এই স্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সিলেটে সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। আজ শনিবার দুপুর ১২ টায় সিলেট জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ জিল্লুর রহমান, সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, মৎস্য জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জের খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, সিলেট মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অরুন বরুন সরয়ার, সিলেট মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নৃপেন্দ্র চন্দ্র সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজ আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু ও দৈনিক শ্যামল সিলেটের ফটো জার্নালিস্ট আহমেদ শাহীন সহ প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা মৎস্য অফিসার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১