আজ রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জে তিন মিলিয়ন গাছের চারা রোপণ করবে সেভ সিলেট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ০১:১১ অপরাহ্ণ
বালাগঞ্জে তিন মিলিয়ন গাছের চারা রোপণ করবে সেভ সিলেট

সিলেটের বালাগঞ্জে তিন মিলিয়ন গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সেভ সিলেট।

আগামী দশ বছরে তিন মিলিয়ন গাছের চারা রোপণের এই উদ্যোগটি তারা বস্তবায়ন করবে বলে জানা গেছে।

এই সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে প্রায় ৭৪ হাজার চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেভ সিলেটের শাখা সংগঠন ‘সেভ বালাগঞ্জ’ ও ‘বালাগঞ্জ ব্লাড সেন্টারের’ যৌথ উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ, বালাগঞ্জ থানাসহ উপজেলা সদরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়েছে।

২৫ আগস্ট পৃথক স্থানে বৃক্ষ রোপণ কালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত দাস ভুলন, সেভ সিলেটের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ, সহকারী কো-অর্ডিনেটর মীর মাহফুজ আহমদ, ভলান্টিয়ার রিপন আহমদ, আবু শাহজাহান, হেলাল আহমদ, এ সোহাগ, রুহিন আহমদ, জুনেল তালুকদার, এরামুল হাসান, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান, আইমান আহমদ, আদিল আহমদ, আব্দুর রহিম, বাবলা তালুকদার ও সুজন আহমদ প্রমুখ।

সেভ সিলেটের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মো. আব্দুস শহিদ বলেন, সেভ সিলেট বর্তমানে ট্রেনিং সেন্টারে তরুণ-তরুণীদের বিনা মূল্যে বেসিক কম্পিউটার, বেসিক ইংলিশ, আইএলটিএস, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভলাপমেন্টসহ ৫২টি কোর্স প্রদান করছে। আগামী তিন বছরের মধ্যে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ৫০০টি ট্রেনিং সেন্টার খোলার পরিকল্পনায় কাজ করে যাচ্ছে। সেভ সিলেট পরিবারের অন্যতম একটি প্রজেক্ট সিলেট ব্লাড সেন্টারের মাধ্যমে সিলেট বিভাগের সকল রক্তজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে। সিলেটের গুণীজনরা সেভ সিলেট পরিবারের পাশে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন। তাদের উপদেশ ও পরামর্শে সেভ সিলেট কাজ করে যাচ্ছে। সেভ সিলেট পরিবার নতুন একটি সিলেট গড়ার । সেভ সিলেটের কার্যক্রম বালাগঞ্জ উপজেলার প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য সেভ বালাগঞ্জ পরিবারের দায়ীত্বশীলরা কাজ করে যাচ্ছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১