আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোমবার প্রয়াত লুৎফুর রহমান স্মরণে মহানগর আ.লীগের দোয়া মাহফিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ১০:২০ অপরাহ্ণ
সোমবার প্রয়াত লুৎফুর রহমান স্মরণে মহানগর আ.লীগের দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণপরিষদের সাবেক সদস্য, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান,বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট লুৎফুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।

সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সকল নেতৃবৃন্দকে স্বাস্থ্য বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১