আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লুৎফুর রহমানের স্মরণ
সিলেট জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:১১ অপরাহ্ণ
<span style='color:#077D05;font-size:16px;'>লুৎফুর রহমানের স্মরণ</span> <br/> সিলেট জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচী

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী মরহুম এডভোকেট লুৎফুর রহমানের স্মরণে গত ৩ সেপ্টেম্বর থেকে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা পরিষদ।

সিলেট জেলা পরিষদ হিসাব রক্ষক মো. নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে- কর্মসূচী চলাকালীন সময়ে পরিষদের সকল জনপ্রতিনিধি, কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, ৬ সেপ্টেম্বর হতে ৯ সেপ্টেম্বর প্রতিদিন পবিত্র কোরআনে খতম, এতিম খানায় খাবার বিতরণ, ৯ সেপ্টেম্বর মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও মরহুমের কবর জিয়ারত।

উক্ত সকল কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১