আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩৭শ’ ৮জন নিলেন করোনার টিকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
সিলেটে ৩৭শ’ ৮জন নিলেন করোনার টিকা

সিলেটে আরও ৩ হাজার ৭শ’ ৮ জন নিয়েছেন করোনাভাইরাস টিকা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নগরীর ওসমানী হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও সিটি কর্পোরেশনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে তাদেরকে টিকা দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২৪ জন। তন্মধ্যে ১৬৪ জন পুরুষ ও ৬০ জন নারী। ওই হাসপাতালে সিনোফার্ম এর প্রথম ডোজ নিয়েছেন ২৯০ জন। তন্মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১০৪ জন নারী।

ওই দিন ওসমানী হাসপাতালে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৬৩৫ জনকে। এর মধ্যে পুরুষ রয়েছেন ৯৭৩ ও নারী ৬৬২ জন। ওসমানী হাসপাতালে সিনোফার্ম এর প্রথম ডোজ নিয়েছেন ১৪৫০জন নারীপুরুষ। এছাড়া সিনোফার্ম এর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ জন।

অন্যদিকে সিটি কর্পোরেশনের অস্থায়ী কেন্দ্রে আস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ জন নারীপুরুষ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১