আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্যাস লাইনের উপরে ভবন নির্মাণ: গুড়িয়ে দিলো কর্তৃপক্ষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ০১:৩৩ অপরাহ্ণ
সিলেটে গ্যাস লাইনের উপরে ভবন নির্মাণ: গুড়িয়ে দিলো কর্তৃপক্ষ

সিলেট নগরীর উপকন্ঠ বালুচরে গ্যাস লাইনের উপর নির্মিত বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

সিলেটে উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে ফের অভিযানে নেমেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে জালালাবাদ গ্যাস নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এ অভিযান শুরু করে।

অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বেশ কিছু শ্রমিক লাগিয়ে শুরু হয় ভবন ভাঙ্গার কাজ। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরো কয়েকটি ভবন ভাঙ্গা হবে বলে জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর বা লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১