আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও ১৩০ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ণ
সিলেটে আরও ১৩০ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে আরও ১৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) একদিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ৩ জন, সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জের ১৭ জন এবং মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১