আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রয়াত এড. লুৎফুর রহমান ও মোহিজুল ইসলাম চৌধুরী এর মাগফিরাত কামনায় রেড ক্রিসেন্ট’র দোয়া মাহফিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২১, ০৩:৪৫ অপরাহ্ণ
প্রয়াত এড. লুৎফুর রহমান ও মোহিজুল ইসলাম চৌধুরী এর মাগফিরাত কামনায় রেড ক্রিসেন্ট’র দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান, গণপরিষদের সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট লুৎফুর রহমান ও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী এর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বাদ যোহর মাতৃমঙ্গল হাসপাতাল এর মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন কেওয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাবির আহমদ।

মিলাদ ও দোয়া মাহফিল এর পূর্বে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান,রেড ক্রিসেন্টের এডহক বোর্ড মেম্বার আব্দুল জব্বার জলিল, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুর রশিদ রেনু।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, কার্যকরী ফেরদৌস চৌধুরী রুহেল,  মো. সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, মস্তাক আহমদ পলাশ, এ জেড রওশন জেবিন রুবা, মাতৃমঙ্গল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নুরুল আলম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য তোজাম্মেল হক তাজুল, কিশোর ভট্রাচার্জ্য জনি, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ও কোভিড-১৯ রেসপন্স টিমের প্রধান মো. নাজিম খান, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, বিভাগীয় প্রধান মুজিব খান ফাহিম, যুব সদস্য সুমিত অধিকারী, মাজহারুজ্জামান খান, মুক্তাদিজ্জামান, আবু জাকেরিন, ইয়া সুলতানা মৌসুমী প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১